Pakistan | বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনার কনভয়ে হামলা! আত্মঘাতী বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক সেনার কনভয়ে (Pak military convoy) ফের আত্মঘাতী বিস্ফোরণ (Suicide bombing)। শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ পাক সেনা। আহত হয়েছেন অন্তত ২৯ জন।

উত্তর ওয়াজিরিস্তানের এক স্থানীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনার কনভয়ে ধাক্কা দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ পাক সেনা জওয়ান। আহত হয়েছেন অন্তত ১০ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি বাড়ির ছাদ ধসে গিয়েছে। তাতে ছ’জন শিশুও আহত হয়েছে।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে। তাছাড়াও সম্প্রতি পাকিস্তানজুড়ে বিশেষত খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে জঙ্গি সক্রিয়তা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত মার্চেই দক্ষিণ ওয়াজিরিস্তানের জান্দোলা চেকপোস্টের কাছে সেনাশিবির লক্ষ্য করে হামলা চালিয়েছিল টিটিপি। এরপরই যদিও অভিযানে নেমে ১০ জন টিটিপি জঙ্গিকে খতম করে পাক সেনা। ওই মাসেই বালোচ লিবারেশন আর্মি গুডালার এবং পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে ২১ জন যাত্রী এবং চার জন আধাসেনা জওয়ানকে হত্যা করে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

CM Suvendu Adhikari | দুর্গাপুরে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, দিলেন স্বচ্ছ বোর্ড গঠনের প্রতিশ্রুতি

দুর্গাপুর: দুর্গাপূজা ও কালিপূজার পরবর্তী সময়ে দুর্গাপুর (Durgapur) পুরসভার...

Cooch Behar TMC councillor arrest | নির্বাচনের আগের দিনের সেই ‘বিতর্ক’! কোচবিহারে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

কোচবিহার: নির্বাচনের আবহে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার জেরে...

CM Suvendu Adhikari | শিল্পনগরীর উন্নয়নে বড় পদক্ষেপ? কড়া নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুরে শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক

দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুর (Durgapur) বৃহস্পতিবার এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার...