রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Bhopal | ১৫৫ কোটির কর ফাঁকি! বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর হানায় টাকা,গয়না ছাড়াও মিলল ৩ টি কুমির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি বিধায়কের (BJP MLA) বিড়ির ব্যবসা। তাঁর সেই ব্যবসার সঙ্গী আরও একজন। তাঁরা দু’জন মিলে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন! এমন অভিযোগে বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বিধায়কের বাড়িতে পা দিতেই চক্ষু চড়ক গাছ আয়কর দপ্তরের। শুধু নগদ টাকা, গয়না বা বিদেশি গাড়িই নয়, বাড়িতে পুকুর তৈরি করে ৩ টি কুমির পোষেন বিজেপির প্রাক্তন বিধায়ক। ঘটনা সামনে আসতেই শুরু হল শোরগোল।

গত রবিবার থেকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিং রাঠৌর এবং তাঁর ব্যবসায়িক সঙ্গী কেশরওয়ানির বাড়িতে হানা দেন আয়কর দপ্তর। বিজেপি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ কোটি কোটি টাকা, সোনা গয়না, দামি গাড়ি এবং তিনটি কুমির (Crocodiles)।

আয়কর দপ্তরের এক আধিকারিক বলেন, নগদ টাকা, গাড়ি, সোনার গয়না অবধি ঠিক ছিল, কিন্তু বাড়ির মধ্যে কুমির? কোথা থেকে কুমির এল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। যদিও কুমিরগুলিকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বনদপ্তরে (Forest Department)।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার...