বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Thane | ২১–এর আগে বিয়ে নয়, পারিবারিক আপত্তিতে অবসাদ! আত্মঘাতী ১৯ বছরের তরুণ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিবারের পক্ষ থেকে বিয়ে পিছিয়ে দেওয়ার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন ১৯ বছর বয়সি এক তরুণ! গত ৩০ নভেম্বর ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানে জেলায়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত তরুণ আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। নিজের গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। দ্রুত তাঁকে বিয়ে করতে চাইছিলেন তিনি। যদিও, পরিবার থেকে জানানো হয়, আইনত বিবাহের বয়স না হওয়ায় ২১ বছর পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হবে।ঘটনা প্রসঙ্গে মানপাদা থানার এক আধিকারিক জানিয়েছেন, এই চাপ এবং পরিবারে আপত্তিই সম্ভবত ওই যুবকের মধ্যে গভীর মানসিক অবসাদের জন্ম দেয়। এরপর ৩০ নভেম্বর, ওই তরুণ নিজের বাড়িতে গলায় একটি ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঠিক কারণ সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share post:

Popular

More like this
Related

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Rahul Gandhi | শীর্ষ পদে নিয়োগেও কি এবার সংরক্ষণের অঙ্ক? রাহুল গান্ধির ‘নোট অফ ডিসেন্ট’ এবং এক অস্বস্তিকর প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে যখন...