বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট:

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের (Migrant Workers Death)। মৃতরা হলেন ইউসুফ শেখ (২৬) এবং বাবু শেখ (২৫)। দু’জনেরই বাড়ি কীর্ণাহারের পাটনীল গ্রামে। চেন্নাইয়ে (Chennai) কাজ করতে গিয়েছিলেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের কপ্পুর গ্রামে একটি প্যাকিং কারখানায় কাজ করতেন ইউসুফ এবং বাবু। শুক্রবার তাঁরা গ্যাস জ্বালিয়ে চা করছিলেন। সেই সময় সিলিন্ডার ফেটে দুজনেই মারাত্মকভাবে আহত হন। এরপর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় দু’জনের। সেই খবর গ্রামে এসে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া।

দু’জনেই নিজেদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ইউসুফের বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বাবুর বাড়িতেও বাবা-মা, স্ত্রী, বছর পাঁচেকের ছেলে ও দুই বিশেষ চাহিদা সম্পন্ন বোন রয়েছেন। এই পরিস্থিতিতে সংসার কীভাবে চলবে, তা নিয়ে চিন্তায় মৃত শ্রমিকদের পরিবারের লোকজন।

ইউসুফের মা ইসরা বিবি বলেন, ‘২৭ দিন আগে দু’জনে বাড়ি থেকে গিয়েছিল। আর ৬ দিন পরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’

এদিন মৃত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান জেলা সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। কাজল বলেন, ‘মৃত দু’জনের মধ্যে একজনের পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত রয়েছে। তাঁর পরিবার মৃত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার বরাদ্দ সমস্ত সুযোগ সুবিধা পাবেন। আমরা অপর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশেও সবর্দা থাকব।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Lionel Messi | ভারতে মেসির ‘GOAT’ ট্যুর: দিনক্ষণ, সূচি ও টিকিটের খুঁটিনাটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...