মেখলিগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। মেখলিগঞ্জ ব্লকের বড়কামাত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আবির হোসেন (৩৬) ও কচরুদ্দিন মিয়াঁ (৫৯)। একজনের বাড়ি কোচবিহার জেলার চিলকির হাটে এবং অপরজন মোয়ামারি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃত দু’জনই পেশাদার দুষ্কৃতী। এদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, বেআইনি অস্ত্র পাচার সহ বিভিন্ন অভিযোগ থানায় রয়েছে। দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...

Dooars Tourism | পুজোর আগে চাঙ্গা হচ্ছে ডুয়ার্সের পর্যটন! খুলছে দুটি জনপ্রিয় বনবাংলো, বাড়ছে সাফারির হাতি

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: পুজোর মরশুমের আগে ডুয়ার্সের পর্যটনশিল্পে (Dooars...

Harishchandrapur | অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়া নিয়ে বচসা! শিশুর মাকে ‘বেধড়ক মারধর’ কর্মীর, হরিশ্চন্দ্রপুরে তীব্র উত্তেজনা

হরিশ্চন্দ্রপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের পুষ্টির জন্য নির্দিষ্ট...