রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Operation Akhal : চলছে অপারেশন ‘অখল’,বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু কাশ্মীরে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরে ফের মৃত্যু হল দুই সন্ত্রাসবাদীর। জখম হয়েছেন এক সেনা জওয়ান। দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলার ঘটনা।

গতকাল কুলগামের (Kulgam) আখাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। সেইমতো অপারেশন ‘অখল’ শুরু করেছে সেনাবাহিনী। জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ চলছে। এনিয়ে সেনাবাহিনীর চিনার কর্পস শনিবার সকালে এক্স-এ পোস্ট করেছে। ‘অপারেশন অখল’ (Operation Akhal) অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ রয়েছে সেখানে।

সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী অপারেশানে এ পর্যন্ত পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলার অখল ফরেস্ট এলাকায় রাতভর গুলিবিনিময় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্রের খবর, মৃত জঙ্গিরা সকলেই অধুনা কাশ্মীরের সক্রিয় লস্কর এ তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্টের সদস্য। এই রেজিস্টেন্স ফ্রন্ট পহেলগাঁওতে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন নজরদারি ব্যবস্থা এবং দেশের সবচেয়ে দক্ষ বাহিনীর কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের ডিজিপি সহ ১৫ নম্বর কোরের কমান্ডার নিজে উপস্থিত থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...