উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে অরুণাচল প্রদেশে গভীর খাদে পড়ে গেল শ্রমিক বোঝাই গাড়ি। বৃহস্পতিবার রাজ্যের আঞ্জাও জেলার ঘটনা। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ১৩ জনের দেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে। স্থানীয় সূত্রে খবর, শ্রমিকদের নিয়ে গাড়িটি অসমের তিনসুকিয়া থেকে আসছিল।
বিস্তারিত আসছে..

