Armed robbery | প্রকাশ্য দিবালোকে ২৫ কোটির ডাকাতি! তনিস্কের শোরুমে গান-পয়েন্টে চলল ‘অপারেশন’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্য দিবালোকে তনিস্ক-এর শোরুম থেকে ডাকাতি হয়ে গেল ২৫ কোটি টাকা মূল্যের অলঙ্কার। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের আরায়। শোরুমের কর্মচারী এবং গ্রাহকদের গান পয়েন্টে রেখে এই ডাকাতি চালানো হয় বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন সকাল ১০.৩০ মিনিটে শোরুম খোলার একটু পরেই ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী শোরুমে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সশস্ত্র ওই ব্যক্তিরা শোরুমের ভেতরে থাকা কর্মী এবং গ্রাহকদের বন্দুকের নলের আগায় রেখে পুরো ডাকাতির ঘটনাটি ঘটায় এবং ডাকাতি করা সব জিনিস ব্যাগের মধ্যে ভরে চম্পট দেয়।

উল্লেখ্য, গোপালি চকে অবস্থিত এই শোরুমটি আরা পুলিশ স্টেশনের অন্তর্গত। ঘটনাপ্রসঙ্গে শোরুমটির ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় জানান, দুষ্কৃতীরা সোনা এবং হিরার গহনার পাশাপাশি নগদ টাকাও নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...