পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন, উত্তর ধূপঝোরায় বিজেপিতে যোগদান ২৫টি পরিবারের

শেষ আপডেট:

মেটেলি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন। রবিবার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার বাসুপাড়া এলাকায় ২৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। এমনটাই দাবি বিজেপি নেতাদের।

বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক জানান, মানুষ তৃণমূলের অনুন্নয়ন ও দুর্নীতি দেখছে। তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। এই যোগদান সভা চলতেই থাকবে। যদিও যোগদান সভার বিষয়ে তৃণমূলের দুই নম্বর অঞ্চল সভাপতি বাপন রায় জানান, বিজেপি কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে মিথ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ উন্নয়নের পক্ষেই আছে, থাকবে। যোগদানকারীরা জানান, গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। তাই বিজেপিতে যোগদান করা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভপতি মদন লোহার, জগদীশ বর্মন, সম্পাদক মেহবুব আলম, শ্যামল ছেত্রী, শ্যামল রায়, নিপেন রায়, বিশ্বাস রায়, কৈলাস রায়, পুলকেশ রায়, আমিনুর ইসলাম, মুন্না আলম সহ আরও অনেকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Elephant Attack | প্রাতর্ভ্রমণে বেরিয়ে ফেরা হল না বাড়ি! চা বাগানে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

ফালাকাটা: ফের হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ (Elephant...

Road Accident | ময়নাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু খুদে ছাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির জল্পেশ মোড়...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...