CM Mamata Banerjee | ‘২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা আমাদের জন্য চাকরি হারায়নি,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে (North Bengal Tour) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হবে তাঁর তিন দিন ব্যাপী কর্মসূচি। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘চাকরিহারাদের’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, ‘প্লিজ আমায় এই বিষয় নিয়ে কথা বলতে বলবেন না। তবে একটা কথা মনে রাখুন চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি।’

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। নিন্দার ঝড় সর্বত্র। এই বিষয় নিয়ে রাজ্যের প্রধান হয়ে মুখ্যমন্ত্রী ঠিক ভাবছেন? জানতে চাওয়ায় তিনি বলেন, ‘দয়া করে আমায় এই বিষয় নিয়ে বলতে বলবেন না। চাকরিহারাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে এবং আগামীতেও থাকবে। আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, একটা বাধ্য-বাধকতা থাকে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাও করে, তবে ভালো কথা। কিন্তু কোর্ট (Supreme Court) যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা মানতে বাধ্য। আমরা বলতে পারি না যে কোর্টের সিদ্ধান্ত মানব না। এখনও পর্যন্ত কারোর মাইনে বন্ধ হয়নি। এমনকী, গ্রুপ-সি, গ্রুপ-ডি যারা টাকা পাবে না, তাদের জন্যও বিশেষ স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। আর কি করবো বলুন। শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সম্মান, সৌজন্য প্রত্যাশা করি। রাজনীতির উর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক। বাচ্চাদের শিক্ষা দিক। সবাই সমান নয়, অনেকে কাজ করছেন।’

এরপর নাম না করে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জনকে উদ্দেশ করে বলেন, ‘যারা উসকাচ্ছে, তারাই কিন্তু এই মামলা করেছে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলি যাদের জন্য যাওয়ার পথে, আমি তাদের বলব, এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন, তারাই যদি আজকে স্বার্থরক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...

Vaibhav Sooryavanshi world record | অভিষেককে টপকে শীর্ষে বৈভব! পাওয়ার প্লে-তে ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের সূর্যবংশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও শনিবার...

Himanta Biswa Sarma | দাপুটে প্রত্যাবর্তন! ফের অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের...

Chandranath Rath murder case | খুনিদের ‘ডিজিটাল’ ভুল! বালি টোলপ্লাজার ইউপিআই ট্রানজ্যাকশন! চন্দ্রনাথ খুনের ঘাতকদের ডেরায় পৌঁছাতে মরিয়া পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ...