Lashkar terrorists killed | জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩ লস্কর-ই-তৈবা জঙ্গি। গুলির লড়াই এখনও চলছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক জন লস্কর জঙ্গি শোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালায় বাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এতে ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

পহলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। হামলায় যুক্তরা পাকিস্তানে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান। প্রত্যাঘাত হেনে পাকিস্তানের পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এতে প্রায় ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লস্কর ও জইশের বেশ কয়েক জন শীর্ষ নেতা রয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

Rajiv Gandhi Death Anniversary | বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন দেশজুড়ে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজকের দিনটি ভারতের ইতিহাসের এক...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...