Alipurduar | অনলাইন গেম খেলায় শাসনের জের, সহপাঠীর পরিবারের মারধরে পড়ুয়ার অন্তঃসত্ত্বা দিদি সহ ৪ জখম 

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: অনলাইন গেম খেলা রুখতে ছেলে ও ছেলের সহপাঠীকে চড় মারা হয়েছিল। এর জেরে দমনপুর নর্থ পয়েন্ট এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। মারধরের ঘটনার জেরে একই পরিবারের চারজন আহত হলেন। তাঁদের মধ্যে অন্তঃসত্ত্বা এক তরুণী রয়েছেন। বর্তমানে তাঁরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতের ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির ওসি সোনা লামা বলেন, ‘দুই পরিবারের বিবাদের অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে তোলা হয়। বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একাদশ শ্রেণির দুই সহপাঠীর অনলাইন গেম খেলা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের সহপাঠীকে চড় মেরে অনলাইন গেম খেলতে বারণ করেন। এতে ছেলের সহপাঠী খেপে যায়। সে তার বাবা ও কাকাকে ঘটনাটি জানায়। সেই পরিবারের সদস্যরা অপর পরিবারের কাছে গিয়ে তাঁদের ছেলেকে চড় মারার কারণ জানতে চান। এনিয়ে ব্যাপক কথা কাটাকাটি হয়। সহপাঠী পড়ুয়ার পরিবারের সদস্যদের হামলায় অন্য পড়ুয়া, তার বাবা ও সেই পড়ুয়ার অন্তঃসত্ত্বা দিদি সহ চারজন আহত হন।  পড়ুয়ার বাবা ও  পড়ুয়ার অন্তঃসত্ত্বা দিদির আঘাত গুরুতর। গ্রামবাসীরা পরিবারটির পাশে দাঁড়ান। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হলে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অভিযুক্তদের আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয় ।

যে পরিবারের সদস্যরা মারধর খেয়েছেন, সংশ্লিষ্ট সেই পড়ুয়ার ঠাকুরদা বলেন, ‘ওদের দুজনকে স্রেফ অনলাইন গেম খেলতে বারণ করা হয়েছিল। এজন্য হয়তো একটু শাসনও করা হয়েছিল। কিন্তু তার জেরে যে ঘটনা ঘটে গেল তাকে কোনওমতেই মেনে নেওয়া যায় না। আমার দু‌ই ছেলে, নাতি ও নয় মাসের অন্তঃসত্ত্বা নাতনিকে মারধর করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। আমি নিজেও হাতে আঘাত পেয়েছি।’ সোমবার দুপুরে অন্য পরিবারটির বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কারও কোনও বক্তব্য মেলেনি।

এলাকাবাসীর একটি অংশের অবশ্য ধারণা, গোটা ঘটনার পিছনে পুরোনো পারিবারিক রেষারেষির একটি বিষয় রয়েছে। কেউ কেউ এর পিছনে রাজনীতির ছোঁয়াও দেখছেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম! জানুন আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গবাসী...

Naxalbari | ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি-র বড়সড় সাফল্য, দুই থাই তরুণী সহ গ্রেপ্তার ৪

নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্তে ফের সাফল্য পেল এসএসবি (SSB)। সুনির্দিষ্ট...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...