রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নেপালে ভূমিধসে মৃত্যু কিশনগঞ্জের ৪ পরিযায়ী শ্রমিকের

শেষ আপডেট:

কিশনগঞ্জ: নেপালের পার্বত্য এলাকা ফিকল গ্রামে শুক্রবার ভূমিধসে মৃত্যু হল কিশনগঞ্জের ৪ পরিযায়ী শ্রমিকের। মৃতরা হলেন, মহম্মদ আবদুল, মহম্মদ তৌসিফ, মহম্মদ মজফ্ফর ও মহম্মদ আজিমুদ্দিন। চারজনই নেপাল সীমান্তের দিঘলব্যাংক এলাকার বেরবান্না গ্রামের বাসিন্দা ছিলেন।

গত সপ্তাহে এই চারজন নেপালের ওই এলাকায় বাড়ি তৈরি করতে রাজমিস্ত্রি হিসেবে গিয়েছিলেন। পাহাড়ি এলাকায় বাড়ি বানানোর সময় মাটি চাপা পড়ে চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে মৃত্যুর খবর বেরবান্না গ্রামে পৌঁছোতেই শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের সহযোগিতায় মৃতদেহগুলি বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ধনটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রমেশ গণেশ।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Petrol Diesel Price | মধ্যবিত্তের স্বস্তি না অস্বস্তি? রবিবারের সকালে পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে...

Asha Bhosle | হাসপাতালে চিকিৎসাধীন আশা ভোঁসলে! কী হয়েছে কিংবদন্তি গায়িকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সঙ্গীত জগতের নক্ষত্রপতন এড়াতে প্রার্থনায়...