Mamata Banerjee | ভবানীপুরে তালিকা থেকে ৪৫ হাজার নাম বাদ! গড় রক্ষায় নেমে পড়লেন মমতা, দিলেন বিশেষ নির্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর পর্বে খসড়া তালিকা প্রকাশের পরই নিজের গড় রক্ষায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম বাদ গিয়েছে। যা কিনা মোট ভোটারের ২১.৭১%। ভবানীপুর (Bhowanipore) বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের নাম। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নিজের বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর ও বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বিএলএ দের নতুন করে ‘স্ক্রুটিনি’ বা খতিয়ে দেখার নির্দেশ দেন।

বৈঠকে মমতা মৃত ভোটারদের নিয়ে খোঁজ করার নির্দেশ দেন। জীবিত কাউকে মৃত হিসেবে দেখানো হচ্ছে কিনা তাও দেখতে বলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি বাদ পড়া নাম খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। বিশেষ করে বহুতলগুলিতে নজর রাখতে বলেছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, ৭০,৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ গিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত। ফলে ওয়ার্ডটির স্ক্রুটিনিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

বৈঠকে বিএলওদের সঙ্গে দলের বিএলওদের সমন্বয় কেমন ছিল তাও জানতে চেয়েছেন মমতা। বিএলএরা তাঁকে জানান, তাঁরা সব বাড়ি বাড়ি গিয়েছেন। তবে সবাই ফর্ম পূরণ করে ফেরত দেননি। তবুও মুখ্যমন্ত্রী বাদপড়া ভোটারের তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশ, পাড়ায় পাড়ায় ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প চালু রাখতে হবে। যাদের কাগজপত্রে সমস্যা বা ফর্ম পূরণে অসুবিধা হচ্ছে, তাদের হাতেকলমে সাহায্য করতে হবে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Popular

More like this
Related

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিষ্ফোরক মিঠুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে...

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...