Heartburn Relief | বুকজ্বালায় নাজেহাল? ওষুধ নয়, স্বস্তি মিলবে হাতের কাছের এই ৭ খাবারে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গলায় বা বুকে জ্বালা—অম্বলের এই চিরচেনা সমস্যায় ভোগেন না এমন মানুষ মেলা ভার। অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার (Heartburn Relief) মূল কারণ হল পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসা। এর ফলে তৈরি হয় টক ঢেকুর ও প্রচন্ড অস্বস্তি। অনেকেই এই সমস্যায় মুড়ি-মুড়কির মতো ওষুধ খান, কিন্তু চিকিৎসকদের মতে কেবল ওষুধে নয়, খাদ্যাভ্যাসে বদল আনলেই মিলতে পারে স্থায়ী আরাম।

অ্যাসিডের প্রভাব কমাতে এবং পেট শান্ত রাখতে কার্যকরী খাবারের সন্ধান রইল এখানে:

কলা: এটি একটি অত্যন্ত নিরাপদ ও কম অ্যাসিডযুক্ত ফল। কলা পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে সুরক্ষা দেয় এবং জ্বালাভাব কমায়।

রাঙাআলু: ফাইবারে ভরপুর এই সবজিটি মৃদু অ্যাসিডিক প্রকৃতির। এটি শরীরে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ওটস: উচ্চ ফাইবারযুক্ত ওটস পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড শোষণ করে নিতে পারে, যা বুকজ্বালা কমাতে সহায়ক।

ইসবগুল: এটি পাকস্থলীর ভেতরে একটি জেল-জাতীয় সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে খাদ্যনালিকে বাঁচায়।

পপকর্ন: বিকেলে হালকা টিফিন হিসেবে পপকর্ন চমৎকার। এটিও পাকস্থলীর বাড়তি অ্যাসিড শুষে নিয়ে অস্বস্তি কমায়।

আদা: প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ আদা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। গ্যাসের সমস্যায় আদা কুচি নুন দিয়ে খেলে দ্রুত আরাম মেলে।

পেঁপে: হজমশক্তি বাড়াতে পেঁপের জুড়ি নেই। এতে থাকা ‘প্যাপেইন’ এনজাইম দ্রুত প্রোটিন হজম করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...

Dates | খেজুর খেতে ভালোবাসেন অথচ সুগার নিয়ে চিন্তিত? এই কৌশলে খেলে থাকবেন সুস্থ!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর খেজুরকে (Dates) বলা...

Soaked Almonds | দিন শুরু হোক পুষ্টির ভাণ্ডারে, ভেজানো আমন্ড কেন শরীরের জন্য সেরা দাওয়াই?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজেকে ফিট...