পুলিশি অভিযানে সাফল্য! নেপালে পাচারের আগেই উদ্ধার ৭২৭৭ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই বিহারের আরারিয়া থেকে উদ্ধার হল প্রচুর পরিমানে নিষিদ্ধ কফ সিরাপ। মঙ্গলবার রাতে আরারিয়া থানার পুলিশ এই নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে হরিওয়ারা গ্রামের এক মাদকপাচারকারীর বাড়ি থেকে। এই ঘটনায় গ্রেপ্তার হয় মহম্মদ নৌশাদ নামে এক যুবক।

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আরারিয়া থানার অধীন হরিওয়ারা গ্রামের এক যুবক প্রচুর পরিমানে নিষিদ্ধ কপ সিরাপ মজুত করেছে নেপালে পাচারের উদ্দেশে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ হানা দেয় ওই গ্রামের এক মাদক কারবারি মহম্মদ কামরাজ কারুর বাড়িতে। সেখানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ৭২৭৭ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। সেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ নৌশাদ নামে এক পাচারকারীকে। পালিয়ে যায় বাড়ির মালিক মহম্মদ কামরাজ কারু।

আরারিয়ার মহকুমা শাসক রাম পুকার সিং জানান, নেপালে পাচারের উদ্দেশে ৫০ কার্টুন নিষিদ্ধ কফ সিরাপ মজুত করেছিল কারু ও নৌশাদ। নৌশাদ ধরা পড়লেও পলাতক কামরাজ কারু। কারির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। খুব শীঘ্রই এই মাদকপাচারের মাস্টারমাইণ্ড কারুকে গ্রেপ্তার করতে সমর্থ হবে পুলিশ। কামরাজ কারুর বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে একাধিক থানায়। সম্প্রতি মাদক পাচারের মামলায় জামিনে মুক্ত হয়েই ফের একই কারবার শুরু করেছে বলে অভিযোগ।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...