কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের ডিএ বাড়তে পারে ৩-৪ শতাংশ

শেষ আপডেট:

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের ডিএ বাড়তে পারে ৩-৪ শতাংশ। মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ হারে বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সপ্তম বেতন কমিশনের সুপারিশমতো বর্ধিত বেতন পেতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পেনশনভোগীদেরও বর্ধিত পেনশনের হিসেব চলছে। জানা গিয়েছে, এরই মধ্যে ফের কেন্দ্র সরকার কর্মীদের ডিএ ৩ থকে ৪ শতাংশ হারে বৃদ্ধি করতে পারে। ১ জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দেওয়া হতে পারে।

কেন্দ্র সরকার সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ঘোষণা হয়। এখন সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ আরও ৩-৪ শতাংশ বৃদ্ধির আশা করা হচ্ছে। এদিকে ডিএ বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...

Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে...

Chennai | অফিসের কাজ ছেড়ে ডেলিভারি বয়! চেন্নাইয়ের স্টার্টআপে বেতনের জ্বালায় ইস্তফা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে হোয়াইট-কলার (White-collar) চাকরি...

BJP’s Tamil Nadu manifesto | তামিলনাড়ুতে মমতার পথে বিজেপি! ইস্তেহারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ফ্রি গ্যাসের প্রতিশ্রুতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণের দুর্গ জয় করতে এবার...