Household Tips | একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সারাদিনের ব্যস্ততায় বাড়ির সমস্ত কোণের ধুলোবালি ঝেড়ে একদম সাফ রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয়। গেরস্থালির বিভিন্ন জিনিস পরিষ্কার করতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন আপনার রান্নাঘরে থাকা একটুখানি নুন আর লেবুর উপর। নানা সমস্যার সমাধানে একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস।

জামাকাপড়ে কোনও জেদি দাগ লেগে রয়েছে যা অনেক চেষ্টার পরও উঠছে না সেক্ষেত্রে ওই দাগের অংশটুকুতে একটু নুন আর পাতিলেবুর রস মিশিয়ে রেখে দিন। বেশ কিছুক্ষণ রাখার পর তা ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন কড়া দাগের থেকে সহজেই রেহাই দিল নুন আর লেবু।

সারা দিনের রান্নার পর সাধের রান্নঘরের ভল বদলে গিয়েছে? চারিদকে তেল আর ধুলোময়লা? রান্নাঘর পরিষ্কার করার অন্যান্য উপকরণের সঙ্গে একটু লেবুর রস আর বেশ খানিকটা নুন মিশিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করলে মিলবে চটজলদি সমাধান।

ঘর মোছার জলে একটু নুন আর লেবুর রস বা লেবুর খোসা ব্যবহার করলে জীবাণুমুক্ত হবে আপনার ঘরের মেঝে।

পোড়া দাগ থেকে বাসনে আঁশটে গন্ধ বহু চেষ্টাতেও যদি না ওঠে তবে একটি পাত্রে নুন ও লেবুর রস নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা দিয়ে বাসন মেজে ধুয়ে নিলেই পাবেন এই সমস্যা থেকে রেহাই।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...