Gujarat | শাড়ি টাকা নিয়ে বচসা! বিয়ের দিনই লিভ ইন সঙ্গীকে খুন করে পালাল যুবক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শাড়ি ও টাকা নিয়ে বচসার জেরে এক তরুণীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের(Gujarat) ভাবনগরে। শনিবার টেকরি চক সংলগ্ন প্রভুদাস লেক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণীর মৃতদেহ। মৃতা তরুণীর নাম সোনি হিম্মত রাঠোর। বয়স ২৫ বছর।
ধৃত যুবকের নাম সজন বরাইয়া। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও গত একবছর থেকে সজন ও সোনি একসঙ্গে থাকতেন। দুজনের বিয়ের প্রায় সব ঠিকঠাক হয়ে গেছে। শনিবার রাতেই হবু দম্পতির বিয়ের কথা ছিল। তবে, বিয়ের ঘণ্টাখানেক আগেই শাড়ি ও টাকা নিয়ে বাকবিতণ্ডার কারণে তীব্র অশান্তি বাঁধে। পুলিশ সূত্রের খবর, ঝগড়ার মাঝে সজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন। এরপর মাথা ধরে বারবার দেওয়ালে ঠুকতে থাকেন, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের পর বাড়িঘর ভাঙচুর করে সজন পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডেপুটি এসপি আর আর সিংঘল বলেন, ‘পরিবারের আপত্তি সত্ত্বেও ওই যুগল একসঙ্গে থাকত। বিয়ের দিনই শাড়ি ও টাকা নিয়ে ওদের তর্কাতর্কি হয়। সেই সময় উত্তেজিত হয়ে সজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করে। পরে দেওয়ালে মাথা ঠুকে খুন(murder) করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

Categories
Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Yogi Adityanath | জায়গা না থাকলে জনসংখ্যা কমান, নমাজ বিতর্কে খোঁচা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি...

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...

Indian Railways | নেপথ্যে সমাজবিরোধী চক্র! পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ রেলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক ট্রেনে ভয়াবহ...

Modi Meloni viral video | হাসিতে গড়ালেন মোদি-মেলোনি! ‘মেলোডি’ টফি হাতে ইতালির প্রধানমন্ত্রীর বিশেষ রিলস কাঁপাল সোশ্যাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর আবহের মাঝেই...