বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

PM Narendra Modi | জনসেবার ভাবনার প্রতিফলন! প্রধানমন্ত্রীর নতুন অফিসের নাম হচ্ছে ‘সেবা তীর্থ’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) নাম বদল। এবার থেকে প্রাইম মিনিস্টারের অফিসের নাম হতে চলেছে ‘সেবাতীর্থ (Seva-Teerth)।’ সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখেই এমন নামকরণ বলে জানা গেছে। ইতিমধ্যেই নতুন কমপ্লেক্স তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। বায়ু ভবনের পাশে এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি বাড়ির একটিতেই এই নতুন অফিস খোলা হচ্ছে।

গত ১৪ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) দপ্তর বদলের জন্য নয়া ঠিকানা খোঁজার কাজ শুরু হয়। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ, চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন। জায়গার সন্ধান মিলতেই শুরু হয় কাজ। বর্তমানে নতুন কমপ্লেক্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর অফিসের পাশের অফিসগুলির নাম হবে সেবাতীর্থ ২ এবং সেবাতীর্থ ৩। এখানেই থাকবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অফিস।

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্ম কর্তারা বলছেন, ‘নতুন দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর প্রতি কর্তব্য এবং সেবা প্রতিফলিত হবে। এই নামের মাধ্যমে সরকারের একটাই বার্তা, জনগণের সেবা করা।’ উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের নাম পরিবর্তন করে ‘লোক কল্যাণ মার্গ’ রাখা হয়েছিল। এই নামের মাধ্যমে জনগণের কল্যাণের কথাই প্রকাশ পেয়েছিল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Rahul Gandhi | শীর্ষ পদে নিয়োগেও কি এবার সংরক্ষণের অঙ্ক? রাহুল গান্ধির ‘নোট অফ ডিসেন্ট’ এবং এক অস্বস্তিকর প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে যখন...