Donald Trump | ভারতের মত কৌশলগত সঙ্গীকে হাতছাড়া করা উচিত না! ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ ডেমোক্র্যাট নেত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন আইন সভায় সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সমালোচনা করলেন আইনসভার ডেমোক্র্যাট সদস্য সিডনি কামলাগের ডাভ। তিনি ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুললেন।

কয়েকদিন আগে ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনিয়ে মোদি (Modi) ও পুতিনের (PUTIN) একটি ছবি দেখিয়ে মার্কিন আইন সভায় দীর্ঘক্ষণ আলোচনা চলল।

সিডনি কামলাগের ডাভের দাবি, আমেরিকা ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ট্রাম্পের ভুল নীতির জন্য ভারতকে আমাদের শত্রুদেশ রাশিয়ার (Russia) ঘনিষ্ঠ হতে বাধ্য করছে। এনিয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন ট্রাম্পকে।

রাশিয়া থেকে তেল কেনা সহ আরও বিভিন্ন অজুহাতে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এইচ১-বি ভিসার ক্ষেত্রেও ব্যপক কড়াকড়ির জেরে অসুবিধার মুখে পড়েছেন আমেরিকার অভিবাসী ভারতীয়রা। এই বিষয়গুলি নিয়ে আমেরিকায় ট্রাম্প-বিরোধীদের একাংশ দীর্ঘদিন ধরে সরব।

বুধবার আমেরিকার বিদেশ নীতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ছিল মার্কিন আইনসভায়। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন আমেরিকার ডেমোক্র্যাট নেত্রী সিডনি।সেখানে তিনি এই বিষয়গুলি নিয়ে সুর চড়ান।

তাঁর বক্তব্যের সময় পিছনে একটি পোস্টার দেখা যায়। পোস্টারের উপরের অংশে ছিল এসসিও বৈঠকে মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের করমদর্নের ছবি। আর পোস্টারের নীচের অংশে ছিল একই সঙ্গে গাড়িতে বসে মোদি এবং পুতিন।

ওই পোস্ট়ার দেখিয়ে সিডনি বলেন, “এই ছবি বলে দিচ্ছে আমেরিকার কৌশলগত সঙ্গীদের দেশের শত্রুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো করে আপনারা কখনই নোবেল শান্তি পুরস্কার পাবেন না। এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। কোনও ভাবেই ভারতের মত গুরুত্বপূর্ণ সঙ্গীকে হাতছাড়া করা উচিত না।”

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...