কর্ণাটকে বিজেপির কার্যালয়ে ঘটল অবাককাণ্ড! ঢুকে পড়ল একটি বিষধর সাপ, দেখুন ভিডিও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালঃ বিজেপির হাতছাড়া হতে চলেছে কর্ণাটক। ক্রমশ পিছিয়ে পড়ছে গেরুয়া শিবির। প্রাথমিক ট্রেন্ড দেখে মুখ ‘গোমড়া’ গেরুয়া শিবিরের একাংশের। ম্যাজিক ফিগার অর্জনে এগিয়ে চলেছে কংগ্রেস। ভোটের জটিল অংক কষার মধ্যেই কর্ণাটকে বিজেপির একটি কার্যালয়ে ঘটল অবাককাণ্ড! ঢুকে পড়ল একটি বিষধর সাপ।

শনিবার ঘটনাটি ঘটে কর্ণাটকের সিগগাঁওতে। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষের জমায়েত হয়েছিল। হঠাৎ-ই এক কর্মীর নজরে আসে একটি বিষধর সাপ। সাপ দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের এই ক্যাম্প অফিসে। আতঙ্কে চিৎকার করে ওঠেন অনেকেই। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসেই সাপটিকে উদ্ধার করে। এরপরই কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, সিগগাঁও আসনের নজর রয়েছে গোটা দেশের। কারণ সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেখানে কংগ্রেসের প্রার্থী ইয়াসিক আহমেজ খান পাঠান। উল্লেখ্য, এখনও পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী এগিয়ে বাসবরাজ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...