Changrabandha | ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু চ্যাংরাবান্ধায়

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায় শনিবার ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম নাজিমুল হক। বয়স আনুমানিক ২১ বছর। জানা গিয়েছে, শনিবার দুপুরে ডাউন বঙ্গাইগাও-শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ট্রেনে সে কাটা পড়ে। রেলওয়ে কর্মীদের মারফৎ খবর পেয়ে বাড়ির লোক ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান। তিনি বলেন,”এলাকায় নিরীহ শান্ত যুবক হিসেবে পরিচিত ছিল নাজিমুল। কোলকাতার দিকে মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। কেন এমন হল সেটা বোঝা যাচ্ছে না।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...

Dinhata | ক্ষমতা বদলাতেই সুর বদল বিশিষ্ট মহলে! ‘জুজু’র তত্ত্বে সুর বদলাচ্ছেন ‘উদয়ন-ঘনিষ্ঠ’রা

দিনহাটা: কেউ বলছেন ‘ভয় দেখানো হয়েছিল’, কারও দাবি ‘চাপে...

Tufanganj | স্বপ্নপূরণের উড়ান! বিদেশে গবেষণার সুযোগ তুফানগঞ্জের ধৃতিমানের

বাবাই দাস, তুফানগঞ্জ: স্কলারশিপে আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন...

Cooch Behar | কবে জ্বলবে রাজবাড়ির আলো! প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন 

কোচবিহার: রাজ শহর কোচবিহার। আর সেই শহরের অন্যতম প্রধান...