গরমে অসুস্থ হয়ে ভিন রাজ্যের যুবকের মৃত্যু হাওড়ায়

শেষ আপডেট:

কলকাতা: প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল ভিন রাজ্যের এক যুবকের। সোমবার দুপুরে হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ১৭ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, মৃতের নাম সুরেন্দ্র যাদব (৩৫)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনার তদন্ত চলছে।

স্টেশন সূত্রে খবর, সোমবার বেলা ১১টা নাগাদ ট্রেন থেকে নামার পর অসুস্থ হয়ে পড়েন সুরেন্দ্র। এদিন দুপুরে ১৭ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয় আরপিএফ জওয়ানদের। তাঁরা ও রেলের অন্য কর্মীরা তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। যদিও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে চিকিৎসকদের অনুমান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...

Abhishek Banerjee property notice | অবৈধ নির্মাণ বিতর্ক: অভিষেকের মা ও লিপস অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিশ কলকাতা পুরসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বারবার শিরোনামে...