Aamir Khan | ‘১৬-র নীচে সোশ্যাল মিডিয়া নয়!’ ইউটিউব-রিল আসক্তি ও এপস্টিন ফাইলস নিয়ে বিস্ফোরক আমির খান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। সম্প্রতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের (Devendra Fadnavis) সঙ্গে এক আলোচনাসভায় যোগ দিয়ে ডিজিটাল দুনিয়ার কুপ্রভাব এবং সমাজের গভীরে গেড়ে বসা দুর্নীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা। তাঁর মতে, অল্পবয়সিদের জন্য সমাজমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কড়া আইনি নিয়ন্ত্রণ আনা এখন সময়ের দাবি।

রিল আসক্তি নিয়ে অকপট আমির

আমির জানান, একসময় তিনি প্রচণ্ড বই পড়তে ভালোবাসতেন। প্রাতরাশ থেকে শুরু করে শুটিংয়ে যাওয়ার পথেও তাঁর হাতে বই থাকত। কিন্তু বর্তমানে প্রযুক্তির মায়াজালে তিনিও বন্দি। অভিনেতা অকপটে স্বীকার করেন, “এখন ইউটিউব আর ইনস্টাগ্রামে রিল দেখে সময় নষ্ট করি। অ্যালগোরিদম এমন সব ভিডিও সামনে আনে যে না দেখে পারা যায় না। আমি জানি এটা আমার জন্য ভালো নয়, তাও আসক্তি কাটানো মুশকিল হচ্ছে।” নিজের অভিজ্ঞতা থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ছোটদের ওপর এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে। তিনি প্রস্তাব দেন, বিদেশের মতো ভারতেও ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা উচিত।

এপস্টিন ফাইলস ও ‘মানসিক দুর্নীতি’

আলোচনার মাঝেই উঠে আসে বহুল চর্চিত ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) প্রসঙ্গ। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে আমির জানান, দুর্নীতি কেবল টাকাপয়সার লেনদেনে সীমাবদ্ধ নয়। চাণক্যনীতির উদাহরণ টেনে তিনি বলেন, ২০০০ বছর আগেও মানুষ দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু বর্তমানে এপস্টিন ফাইলসের মাধ্যমে যে ধরণের তথ্য সামনে আসছে, তা এক ভয়ংকর ‘মানসিক দুর্নীতি’। আমিরের কথায়, “এটা অন্য মাত্রার অপরাধ, যা মানুষের স্বভাবের অন্ধকার দিকটিকে তুলে ধরছে।”

প্রশাসনের আশ্বাস

আমিরের প্রস্তাবের প্রেক্ষিতে দেবেন্দ্র ফডণবীস জানান, সরাসরি নিষেধাজ্ঞা জারি করা জটিল হলেও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ও ব্যবহারের ওপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করবেন। নতুন প্রজন্মকে এই ডিজিটাল ব্যাধি থেকে রক্ষা করতে সমাজ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...