আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা আব্দুল লতিফের, আইনজীবীর মৃত্যুতে হলনা শুনানি

শেষ আপডেট:

আসানসোলঃ গোরু পাচার মামলায় আবদুল লতিফ শনিবার সকালে আবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আবদুল লতিফ। তার আইনজীবীর মাধ্যমে তিনি আদালতকে বলেছিলেন তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন। গোরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী তাকে ১৫ হাজার টাকার বন্ড সহ একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেন। পাশাপাশি আবদুল লতিফকে ৬ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেইমতে শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন আবদুল লতিফ। কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন এই মামলায় শুনানি হয়নি। দুদিন পরে আগামী ৮ মে আবার এই মামলায় শুনানি হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আবদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত এপ্রিল মাসে তাকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল এই শর্তে যে তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে উপস্থিত হবেন। অন্যদিকে, বিজেপি নেতা কয়লা কারবারি রাজু ঝাঁ খুন হওয়ায় সময় তাকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। অভিযোগ গত ১ এপ্রিল বর্ধমানে শক্তিগড়ে যে গাড়িতে বসে থাকার সময় রাজু দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়, ঐ গাড়িতে লতিফ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পরে সে বেপাত্তা হয়ে যায়। যা নিয়ে রাজ্য জুড়ে চর্চা চললেও পুলিশ রাজু হত্যাকাণ্ড নিয়ে আব্দুল লতিফকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করেনি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...