রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Abhaya’s Mother Campaign | পানিহাটিতে ধুন্ধুমার: প্রচারের মুখে ‘হেনস্তা’র শিকার অভয়ার মা! ‘শেষ দেখে ছাড়ব’ হুঁশিয়ারি প্রার্থীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের (West Bengal Election 2026) পারদ চড়তেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার পানিহাটি। বুধবার প্রচারে বেরিয়ে ‘হেনস্তা’র শিকারের অভিযোগ তুললেন পানিহাটির বিজেপি (BJP) প্রার্থী তথা অভয়ার মা (Abhaya’s Mother Campaign)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর মানসিকভাবে ভেঙে না পড়ে উল্টে শাসকের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে অভয়ার মা জানিয়েছেন, “ভয় পেয়ে তৃণমূল দাঁত-নখ বার করেছে, আমি এর শেষ দেখে ছাড়ব।”

এদিন পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, প্রচার চলাকালীন একদল মহিলা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। বিজেপি নেত্রী সঙ্গীতা নন্দীর দাবি, প্রায় ৩০-৩৫ জন মহিলা এসে তাঁদের ওপর ফুল ছিটিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ঘুষি চালানো হয় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁদের দাবি, মূলত প্রার্থীকে মানসিকভাবে বিধ্বস্ত করতেই এই সুপরিকল্পিত হামলা।

প্রার্থীর পাল্টা হুঙ্কার

ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে অভয়ার মা বলেন, “ওরা হয়তো ভেবেছে আমার মেয়েকে মেরে ফেলার পর আমাকেও সরিয়ে দিলে আর কেউ বিচার চাওয়ার থাকবে না। তৃণমূল ভয় পেয়েছে, তাই আমায় মারধরের চেষ্টা করছে। কিন্তু আমি পিছু হঠব না। বাংলার সব মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব।” তিনি স্পষ্ট করে দেন যে, এই ধরণের আক্রমণ তাঁকে থামিয়ে রাখতে পারবে না।

তৃণমূলের সাফাই

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের পাল্টা দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এলাকায় প্রচার করছিলেন। তিনি অভিযোগ করেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ সরকারি প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে বলে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছিল। সেই কারণেই স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা মারধরের ঘটনা নেই বলে দাবি তৃণমূলের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘রিচার ছক্কা আমাকে অনুপ্রাণিত করে’, শিলিগুড়ির মঞ্চে ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির  

শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় উঠে এল...

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...