Abhijeet Bhattacharya | জুটি সুপারহিট, সম্পর্ক সুপারফ্লপ! শাহরুখের ব্যবহারে কেন আজও ‘রক্তক্ষরণ’ গায়ক অভিজিতের হৃদয়ে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকে পর্দায় শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই নেপথ্যে অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) কণ্ঠ। ‘বাদশা’, ‘ইয়েস বস’ থেকে ‘ম্যায় হুঁ না’— এই জুটির একের পর এক সুপারহিট গান আজও মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু সেই সোনালি জুটির অন্দরে যে এতখানি তিক্ততা জমে ছিল, তা আরও একবার প্রকাশ্যে এল গায়ক অভিজিতের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। যেখানে শাহরুখ খানকে সরাসরি ‘অহঙ্কারী’ বলে তোপ দেগেছেন তিনি।

অভিজিতের দাবি, একটা সময় তিনি স্থির করেছিলেন শুধুমাত্র শাহরুখের জন্যই গান গাইবেন। কিন্তু সেই আবেগ আর ভালোবাসায় জল ঢেলে দেয় শাহরুখের ‘উপেক্ষা’। অভিজিৎ বলেন, “খুব গর্ব হত আমাদের জুটি নিয়ে। কিন্তু শাহরুখের আচরণ আমায় ভীষণ আঘাত করেছিল।”

বিতর্কের (controversy) সূত্রপাত ফারহা খানের ‘ম্যায় হুঁ না’ ছবিকে কেন্দ্র করে। অভিজিতের অভিযোগ, ওই ছবিতে তাঁর গাওয়া গানের জন্য যথাযথ কৃতিত্ব বা সম্মান তাঁকে দেওয়া হয়নি। একজন শিল্পী হিসেবে এই অবহেলা মেনে নিতে পারেননি তিনি। সেই থেকে যে ফাটল তৈরি হয়েছিল, তা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে।

গায়কের কথায়, “একই অনুষ্ঠানে শাহরুখ বাকিদের জড়িয়ে ধরলেও আমায় এড়িয়ে গিয়েছেন। অথচ ওঁর একবার অনুরোধ বা একটা আলিঙ্গনই যথেষ্ট ছিল সব ক্ষোভ মিটিয়ে দেওয়ার জন্য। উনি সেটাও করতে পারেননি।”

শাহরুখের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলে অভিজিৎ মনে করিয়ে দেন যে, আমির খান বা ফারহা খানের স্বামীর মতো ব্যক্তিরা শাহরুখকে নানাভাবে ‘অপমান’ করলেও তিনি তাঁদের ঠিকই জড়িয়ে ধরেন।

হতাশ এবং ক্ষুব্ধ গায়ক শেষে এক প্রকার অভিশাপ বা সতর্কবাণী শুনিয়েছেন। তিনি বলেন, “আমার বিশ্বাস একদিন শাহরুখও ঠিক একই ব্যবহারের সম্মুখীন হবেন। হয়তো নিজের প্রযোজনা সংস্থা থেকেই এমন কোনো তিক্ত অভিজ্ঞতা হবে ওঁর।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...