Malda | মালদায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট:

মালদা: মালদা (Malda) জেলার নতুন পুলিশ সুপারের (Police Super) দায়িত্ব নিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলার এসপি পদে ছিলেন তিনি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিদায়ী পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের স্থলাভিষিক্ত হলেন। প্রদীপকুমার যাদবকে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ট্রাফিক পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের দপ্তরে নতুন পুলিশ সুপারকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পুলিশ সুপার।

উল্লেখ্য, রাজ্যজুডে বৃহস্পতিবার ১০টি জেলার পুলিশ সুপারদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন (Nabanna)। সেই তালিকায় অন্যতম নাম ছিল মালদহের এসপি প্রদীপ যাদবের। তিনি পুলিশ সুপার থাকাকালীন আইনশৃঙ্খলাজনিত একাধিক বড় ঘটনা ঘটে গিয়েছে মালদহে। চলতি বছরের গোড়ায় জেলা তৃণমূলের তৎকালীন সহ-সভাপতি দুলালচন্দ্র সরকারকে হত্যা থেকে শুরু করে শাসকদলের (TMC) একের পর এক নেতা-কর্মী খুন হয়েছেন উত্তরবঙ্গের এই জেলায়। ফলে পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। সেই কারণেই আপাতত তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদে প্রদীপ যাদবকে বদলি করা হল বলে জল্পনা রয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Migratory Birds | আসেনি পরিযায়ী পাখিরা, স্থগিত গণনা

গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন...

Malda | মৌসমের লক্ষ্য পুরাতন মালদা, তৃণমূলে আরও ভাঙন ধরানোর ছক

কল্লোল মজুমদার, মালদা: এমনিতে দেখে মনে হবে ঘরে ফেরার...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...