Abhishek Banerjee | অভিষেকের ‘শ্বেতপত্র’ চ্যালেঞ্জের পালটা জবাব শমীকের, কী বললেন তিনি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবাস যোজনা এবং একশো দিনের কাজ নিয়ে ফের এক্সে বিস্ফোরক তৃণমূলের সেনাপতি। বৃহস্পতিবার বিজেপির উদ্দেশ্যে লিখলেন, ‘প্রায় দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না।’ অভিষেকের পোস্টের পালটা উত্তর দিল বঙ্গ বিজেপি।সব মিলিয়ে জমজমাট ‘সেনাপতি’ বনাম ‘পদ্মে’র লড়াই।

অভিষেকের শ্বেতপত্রের চ্যালেঞ্জ কে পলাটা চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জমা দিন। দেবেন মুখ্যমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন শ্বেতপত্র প্রকাশ করার জন্য! আসলে তৃণমূল অন্তঃসারশূন্য হয়ে পড়েছে।রাজনৈতিক ইস্যুহীনতায় ভুগছে।যে অভিযোগ তিনি বার বার করেছেন, মানুষ তা গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন। তাই এ ধরনের কথা কোনও প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না।’

বস্তুত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে আসছেন বিধানসভা নির্বাচনের পর থেকে আবাস এবং একশো দিনের কাজে কেন্দ্র রাজ্যকে একটি টাকাও দেয়নি। ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে চিঠি দেখিয়ে অভিষেক বলেছিলেন, ‘২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে আবাসের একটি টাকাও দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীকে বলব, শ্বেতপত্র প্রকাশ করুন।’ তিনি চ্যালেঞ্জের সুরে আরও বলেছিলেন, ‘শ্বেতপত্র প্রকাশ করতে যদি নাও পারেন, বিজেপির যে কোনও নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনও অফিসারকে কলকাতায় পাঠাবেন। চ্যানেল, সঞ্চালক, সময় আপনি ঠিক করুন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...