WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

শেষ আপডেট:

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) প্রচারে শনিবার জামালপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জামালপুরের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও ডবল ইঞ্জিন মডেলকে তীব্র আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, “তপশিলিদের ওপর অত্যাচারে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল পাবে। আগে মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখান, তারপর ভোট চাইতে আসবেন।”

তৃণমূল (TMC) প্রার্থী ভূতনাথ মালিককে ‘ভূমিপুত্র’ ও উচ্চশিক্ষিত সমাজসেবী হিসেবে তুলে ধরে অভিষেক জানান, বিপদে-আপদে ভূতনাথকেই পাশে পাবেন জামালপুরবাসী। অন্যদিকে, বিজেপি প্রার্থী অরুণ হালদারকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন, “যিনি নিজে পানিহাটিতে থাকেন, তিনি জামালপুরের পঞ্চায়েত বা মানুষকে চিনবেন কী করে? উনি বহিরাগতদের তল্পিবাহক ছাড়া আর কিছু নন।”

 গত দু’বছরে জামালপুরে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৪০৫ কিলোমিটার রাস্তা তৈরির খতিয়ান তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন, এতে কেন্দ্রের দশ পয়সারও অবদান নেই। পাশাপাশি, আগামীতে জামালপুরে একটি ‘বিশাল বহুমুখী হিমঘর’ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। অভিষেক মনে করিয়ে দেন, এই নির্বাচন কেবল জেতা-হারার নয়, বরং যাঁরা বাঙালিদের ‘রোহিঙ্গা’ বা ‘বাংলাদেশি’ বলে অপমান করেছে, তাঁদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই। ৪ জুন ভোটবাক্স খুললে বিজেপি যেন ‘চোখে সরষে ফুল’ দেখে, সেই লক্ষ্যেই ভোটারদের আহ্বান জানান তিনি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...