Abhishek Banerjee | অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’ থেকে সরল পুলিশের স্ক্যানার ও অতিরিক্ত নিরাপত্তা, উধাও চিরচেনা কড়াকড়ি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটল। বুধবার দুপুরে তাঁর হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটের বাসভবন ‘শান্তিনিকেতন’ থেকে সরিয়ে ফেলা হল পুলিশের (Police) উচ্চক্ষমতাসম্পন্ন স্ক্যানার। বিমানবন্দরের মতো অত্যাধুনিক মানের এই স্ক্যানারটি এদিন মোটা দড়ি দিয়ে বেঁধে বাড়ি থেকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার রাত পর্যন্তও ১৮৮এ, হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটে পুলিশের কড়া প্রহরা ও গার্ডরেল বসানো ছিল। কিন্তু বুধবার দুপুরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। বাড়ির সামনে থাকা পুলিশ বুথটি এখন জনশূন্য। এমনকি বুথ সংলগ্ন একটি বাতিস্তম্ভে ঝুলছে বিজেপির পতাকা। আগে যেখানে নিরাপত্তারক্ষীদের বসার জন্য চেয়ার পাতা থাকত, এদিন সেই জায়গাটিও ছিল ফাঁকা। শুধুমাত্র স্থানীয় থানার একজন পুলিশকর্মীকে এলাকায় টহল দিতে দেখা গিয়েছে (Security arrangements reduced)

অতিরিক্ত নিরাপত্তা ও ব্যারিকেড সরে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দাদের একাংশ। এক প্রবীণ বাসিন্দা জানান, এতদিন বাড়ির সামনের ফুটপাথ দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা কার্যত বন্ধ ছিল। যাতায়াতের পথে পুলিশি কড়াকড়ি ও রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যে ক্ষোভ জমেছিল, নিরাপত্তা সরতেই তা প্রকাশ করতে শুরু করেছেন অনেকে।

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয় থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা এবং একজন সাংসদ হিসেবে অভিষেক প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা পাবেন। এর আগে মঙ্গলবারই ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গলি থেকে সিজ়রস ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছিল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...