বিজেপিকে ছাপিয়ে গেলেন অভিষেক, লোকসভায় ৪০ আসন জয়ের টার্গেট তৃণমূলের

শেষ আপডেট:

ভগবানগোলা: ২০২৪ লোকসভায় ৩৫ ছাপিয়ে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে তৃণমূল। ভগবানগোলায় বুথ অধিবেশনে এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন খোদ অমিত শা। এবার তার পালটা দিল তৃণমূল।

ভগবানগোলার বুথ অধিবেশন থেকে অভিষেক বলেছেন, ‘তৃণমূলে আজ ২২ থেকে ৩৫-৪০ হলে বিজেপি বাংলার টাকা আটকে রাখার সাহস পেত না। তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে বাংলার মানুষই বঞ্চনার শিকার হবেন।’ অভিষেক বলেন, ‘একটা আসন কমলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু তৃণমূলের আসন কমলে বাংলার মানুষ বঞ্চিত-লাঞ্ছিত হবে। তাই আগামী দিনে আমাদের ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় তিনে তিন করতে হবে।’ মুর্শিদাবাদবাসীর উদ্দেশে অভিষেক বলেন, ‘ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে জনতাকে বঞ্চিত হতে হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...