Abhishek Banerjee | সন্ত্রাসবাদ নামক পাগলা কুকুরকে লালন করছে হিংস্র মণিব পাকিস্তান, টোকিওতে বললেন অভিষেক   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে টোকিওতে আওয়াজ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানকে সন্ত্রাসবাদের হিংস্র মণিব বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ ভারতীয়ের। পরবর্তীতে পাকিস্তানকে মোক্ষম জবাব দেয় ভারতীয় সেনা। বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের (Pakistan’s terrorist activities) মুখোশ খুলে দিতে নানা দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলটি রয়েছে টোকিওতে। এই দলেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে টোকিওতে (Tokyo meeting) প্রবাসী ভারতীয়দের সভায় অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, সন্ত্রাসবাদ যদি হয় পাগলা কুকুর তাহলে পাকিস্তান তাদের হিংস্র মণিব!

অভিষেক বলেন, ২২ এপ্রিল কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। এরপরও পাকিস্তানকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সরকার জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। এরপর গত ৭ মে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করে। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে একজন নাগরিকের ক্ষতি না করেও পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ‘অপারেশন সিঁদুর’-এর একাধিক ছবি, ভিডিও প্রবাসীদের সামনে তুলে ধরেন অভিষেক-সহ প্রতিনিধিদলের বাকি সদস্যরা। টোকিওর পরে এই সর্বদলীয় প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যাবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...