‘জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য’, ‘রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব’, নিজাম থেকে বেরিয়ে হুংকার অভিষেকের

শেষ আপডেট:

কলকাতা: ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার সকালে নিজামে হাজির হয়েছিলেন তিনি। সেখানে প্রায় ১০ ঘণ্টা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। রাত ৮টা ৩৮ মিনিটে নিজাম প্যালেস থেকে বের হয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক।

তিনি বলেন, ‘আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। এতে আমারও সময় নষ্ট ও ইডিরও সময় নষ্ট।’ এরপরই গেরুয়াশিবিরের উদ্দেশ্যে তোপ দেগে তৃণমূল নেতা বলেন, ‘প্রথম থেকে আমাকে টার্গেট করা হয়েছে। ইডি-সিবিআইকে দিয়ে ধমকানোর চেষ্টা হচ্ছে। বিজেপির জন্য এক আইন আমার জন্য অন্য আইন।’ অভিষেকের হুঁশিয়ারি, ‘আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব। আমরা বশ্যতা স্বীকার করব না। আমাকে ডাকাডাকি বন্ধ করুন। আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আমায় গ্রেপ্তার করুন।’ অভিষেকের কটাক্ষ, ‘সব চোর, দুর্নীতিগ্রস্ত বিজেপির সম্পদ।’

কয়েকদিন আগেই তৃণমূলের সেকন্ড ইন কমান্ড জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চ তৈরি রাখতে। এদিনও নিজাম থেকে বেরিয়ে অভিষেক একই কথা বলেন। তাঁর বক্তব্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনজোয়ার দেখে চিন্তিত বিজেপি। এভাবে ডাকাডাকি করে নবজোয়ার কর্মসূচি রোখারই চেষ্টা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক!

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ...

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

Bardhaman | ‘কাটমানি’ না দেওয়ায় আটকে গেছে ১.৫ কোটির বিল! বিস্ফোরক অভিযোগ বর্ধমানের নামী চিকিৎসকের

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi) নিয়ে বিস্ফোরক অভিযোগ...