শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই, নির্দেশ বিচারপতি সিনহার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী নির্দেশই বহাল থাকল। বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার সেই নির্দেশই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি বৃহস্পতিবার কুন্তল ও অভিষেকের মামলা খারিজ করেছে আদালত।

অন্যদিকে, এদিন রায়দান করে কুন্তল ও অভিষেককে মাথাপিছু ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। জরিমানার টাকা অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। বুধবার তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সিনহা বলেন, ‘সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তে রিপোর্ট জমা দিতে হবে।‘ এছাড়া এই কুন্তল ঘোষ চিঠি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদককে রক্ষাকবচ দেয়নি আদালত। অমৃতা সিনহা এই প্রসঙ্গে বলেন, ‘আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...