‘প্রমাণ দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করুন’, কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ অভিষেকের

শেষ আপডেট:

দুর্গাপুর: ‘আমার বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা লাগাতে হবে না। একহাতে প্রমাণ দিন, একহাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন’, কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে এমনই খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। সেই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত।

এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এনিয়ে জিজ্ঞাসা করা হলে অভিষেক সাংবাদিকদের বলেন, ‘বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমাকে যখনই যেখানে যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গিয়েছি। এমনকি দিল্লিতেও গিয়েছি। আগামী দিনে কোনও সংস্থা যদি আমাকে ডাকে, তাহলে তদন্তের স্বার্থে প্রয়োজনে আমি জনসংযোগ যাত্রা থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’

সেই সঙ্গে তাঁর পেছনে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে কটাক্ষ করেছেন অভিষেক। তাঁর মন্তব্য, ‘ইডি-সিবিআই সবই তো আপনাদের অধীনে রয়েছে, আপনারা কাজে লাগান।’ ঠিক তারপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জ, ‘আমি তো বলেইছি, আমার বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা লাগাতে হবে না। আপনি একহাতে প্রমাণ দিন একহাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন।’

অভিষেকের সংযোজন, ‘আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আগামী ২০০ বছর কেউ কোনও রকম দুর্নীতিতে লিপ্ত হতে না পারেন। দুর্নীতির সঙ্গে যোগসাজশ রাখার সাহস না দেখাতে পারেন। আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন। আমাকে ফাঁসির মঞ্চে তুলুন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...