অভিষেক-কুন্তলকে ৫০ লক্ষ টাকা জরিমানা, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায়দান ছিল কলকাতা হাইকোর্টে। শুধু ইডি এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটা টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, অভিষেক এবং কুন্তল দু’জনকে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এ বিষয়ে কুন্তলকে শারীরিক নিগ্রহ করা হচ্ছে বলে থানায় চিঠিও লিখেছিলেন তিনি। সেই মামলা যায় শীর্ষ আদালতে। তারপর আবার হাইকোর্টে ফিরে আসে ওই মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি আমৃতা সিনহার এজলাসে যায় মামলাটি। এদিন সেই মামলারই রায়দান ছিল। হাইকোর্টের তরফে বলা হয়েছে, অভিষেক এবং কুন্তল দু’জনকেই মাথাপিছু ২৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। যদিও কেন এই জরিমানা, তা এখনও স্পষ্ট নয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...