রবিবার, ৮ মার্চ, ২০২৬

Abhishek Sharma | কখনও অর্শদীপ, কখনও সিরাজ! জার্সি ভুলে মাঠে নেমেও শূন্য রানে ফিরলেন অভিষেক শর্মা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। জাতীয় সঙ্গীতের জন্য দুই দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। ঠিক তখনই নেটিজেনদের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) গায়ে নিজের নয়, বরং সতীর্থ অর্শদীপ সিংয়ের জার্সি! কয়েক মিনিট পর যখন তিনি ব্যাট করতে নামলেন, তখন দেখা গেল তাঁর পিঠে লেখা মহম্মদ সিরাজের নাম। এক ম্যাচে দুই সতীর্থের জার্সি বদলানোর এই কাণ্ড নিয়ে যখন নেটপাড়ায় হাসাহাসি তুঙ্গে, তখনই সামনে এল আসল কারণ।

খেলা চলাকালীন ধারাভাষ্যকার সুনীল গাওস্কর জানান, বড়সড় এক ভুল করে বসেছেন তরুণ এই ওপেনার। নিজের জার্সির ব্যাগটি ভুলবশত হোটেলেই ফেলে এসেছেন তিনি। ফলে মাঠে নামার তাড়া থাকায় হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই কাজ চালিয়েছেন।

  • জাতীয় সঙ্গীতের সময়: রাজ্য দলের সতীর্থ অর্শদীপের জার্সি পরে নামেন। কিন্তু জার্সিটি তাঁর মাপের চেয়ে বেশ বড় ছিল।
  • ব্যাটিংয়ের সময়: সিরাজের জার্সি পরে ২২ গজে গার্ড নিতে দেখা যায় তাঁকে।

জার্সি বিভ্রাট তো না হয় মিটল, কিন্তু অভিষেকের ফর্ম নিয়ে দুশ্চিন্তা মিটছে না ভারতীয় শিবিরে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তাঁর অবদান ‘বিগ জিরো’। মাত্র ৩ বল ক্রিজে থেকে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। পরিসংখ্যান বলছে, শেষ ৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৫টিতেই শূন্য রানে আউট হয়েছেন অভিষেক।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে একজন ওপেনারের এমন ধারাবাহিক ব্যর্থতা এবং মাঠের বাইরে অমনোযোগী আচরণ (জার্সি ফেলে আসা) নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করে লিখছেন, “জার্সি হোটেলে রেখে এলেও হবে, কিন্তু ব্যাটের ধারটা কি বাড়িতে ফেলে এসেছেন?” বিশ্বকাপের নক-আউট পর্বের আগে অভিষেকের এই ‘ডাক’ দেওয়ার রোগ এখন ভারতীয় থিঙ্কট্যাঙ্কের বড় মাথাব্যথা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...