শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

শিলিগুড়িতে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদ, বালুরঘাটে বিক্ষোভ এবিভিপির

শেষ আপডেট:

বালুরঘাট: শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শনিবার প্রথমে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবিভিপির কর্মীরা। পরে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড চত্বরে অবরোধ করেন তাঁরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান জেলা নেতৃত্ব। যদিও আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

বিক্ষোভকারীদের দাবি, এবিভিপির কার্যকর্তাদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামীদিনে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

সংগঠনের দুই সদস্যকে মারধরের অভিযোগে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে শুক্রবার বনধের ডাক দেয় এবিভিপি। অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরা এবিভিপির দুই কর্মীর ওপর ক্লাসরুমের ভেতর চড়াও হয়। ঘটনায় এবিভিপির দুই সদস্য আহত হন। ঘটনায় শুক্রবার বনধের ডাক দেয় এবিভিপি। তবে এই বনধ রুখতে পথে নামেন টিএমসিপির কর্মীরা। কলেজ থেকে অনেকটা দূরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেখানে এবিভিপির কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন...

Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন...