Urvashi Rautela | শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনা, গুরুতর জখম উর্বশী রাউতেলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার ছবি বা প্রেমের গুঞ্জন নিয়ে খবরে আসেননি তিনি। সূত্রের খবর, শ্যুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন উর্বশী(Urvashi Rautela)। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর আসন্ন সিনেমা ‘NBK 109’-এর শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। হায়দরাবাদে এই ছবির শ্যুটিং হচ্ছিল। একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। জখম হন উর্বশী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সূত্রে খবর, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত লেগেছে তা এখনও জানা যায়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নাকি উর্বশীর টিম তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Avika Gor | দেশ ছাড়লেন ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গোর, মুম্বই ছেড়ে কেন পাড়ি দিলেন ব্যাংককে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘর বাঁধলেন বিদেশে! ছোট পর্দার...

Vijay Deverakonda | বিয়ের পর প্রথম জন্মদিন: হায়দরাবাদে ভক্তদের ঢল, রশ্মিকাকে পাশে নিয়ে কেক কাটলেন বিজয় দেবরকোন্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৮-এ পা দিলেন দক্ষিণী মেগাস্টার...

Diljit Dosanjh | পঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ দিলজিৎ? ভাইরাল পোস্টের জবাবে মুখ খুললেন গায়ক 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাবি সংগীত ও বিনোদনজগতের জনপ্রিয়...

Jeet | রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকা ‘বস’ এবার ব্রিগেডে! শুভেন্দুর শপথে জিতের উপস্থিতি ঘিরে জোর জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পঁচিশে বৈশাখের ‘রবি’ সকালে এক...