Uttar Pradesh | দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ! গ্রামবাসীদের প্রহারে মৃত্যু অভিযুক্তের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। এবারে নির্যাতিতা এক দলিত কিশোরী। পুলিশ সূত্রের খবর, ঘটনায় অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। যার জেরে মৃত্যু হয় ওই যুবকের। গ্রামবাসীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের কাকা।

জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল চতুর্থ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে বাড়িতে একা রেখে তাঁর বাবা-মা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ কিশোরীর একা থাকার এই সুযোগ নিয়ে পাশের গ্রামের এক যুবক তাঁদের বাড়িতে ঢোকে। তারপর ওই কিশোরীকে নানা কথায় ভুলিয়ে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যায়। এরপর সেখানেই ওই কিশোরীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে সে।

এদিকে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। শেষপর্যন্ত পুলিশের দারস্থ হন তাঁরা। অপরদিকে গ্রামবাসীরাও শুরু করেন ওই কিশোরীর খোঁজ। তাঁরাই পরিত্যক্ত ওই কারখানা থেকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করেন ওই কিশোরীকে। জানা গিয়েছে, সেইসময় তাঁর পাশেই মত্ত অবস্থায় পড়েছিল অভিযুক্ত যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। এরপর পুলিশ এলে তাঁকে গুরুতর জখম অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

Categories
Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...