বাড়িতে ঢুকে প্রতিবেশী বধূকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার অভিযুক্ত

শেষ আপডেট:

রায়গঞ্জ: প্রতিবেশী বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি অর্থগ্ৰামে, পেশায় লটারি ব্যবসায়ী। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বধূর চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসে। খবর দেওয়া হয় রায়গঞ্জ মহিলা থানায়। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বধূর অভিযোগ, ‘বাড়িতে স্বামী না থাকায় গতকাল রাতে ওই ব্যক্তি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ ধৃতকে রবিবার দুপুরে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১৪দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।‌

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Nagrakata | সঙ্গিনী ও এলাকা দখলের লড়াই! নাগরাকাটা চা বাগানে দুই চিতাবাঘের সংঘাত, মৃত ১

নাগরাকাটা: ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণের আদিম ও নৃশংস লড়াইয়ের...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...