রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভাইস চেয়ারপার্সন পদ থেকে অপসারণের দুদিনের মধ্যে সক্রিয় পুলিশ, দণ্ডিকাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তাকে নোটিশ

শেষ আপডেট:

বালুরঘাট: দলের থেকে অপসারিত হওয়ার পর এবার আইনি ধাক্কা খেলেন প্রদীপ্তা চক্রবর্তী! দণ্ডিকাণ্ডের জেরে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের অপসারিত মহিলা তৃণমূল সভানেত্রীকে নোটিশ পাঠিয়েছে জেলা পুলিশ। সাতদিনের মধ্যে বালুরঘাট থানায় হাজিরা দিতে হবে তাঁকে। নিজের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হবে। বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় বেশি কিছু বলতে চাননি জেলা পুলিশ সুপার রাহুল দে। এ বিষয়ে প্রদীপ্তা চক্রবর্তীরও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর ফের তৃণমূলে ফেরায় শাস্তিস্বরূপ বালুরঘাটের তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতে প্রতিবাদে সরব হন বিরোধীরা। তবে ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলও। দলের পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। দক্ষিণ দিনাজপুর সফরে এসে আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপার্সন পদ থেকেও সরানো হয় প্রদীপ্তাকে। এদিন তাঁকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...

Kumarganj | পাল যুগের স্মৃতি বুকে কুমারগঞ্জের বিদ্ধেশ্বরী রামেশ্বরধাম, মাটির নীচে হাজার বছরের ইতিহাস

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: মাটির নীচে লুকিয়ে থাকা প্রাচীন ইট...