Dev | শেষবেলায় দেব-ম্যাজিক! মুর্শিদাবাদের উত্তর থেকে দক্ষিণে তৃণমূলের হয়ে ‘মেগা-প্রচার’ সুপারস্টারের

শেষ আপডেট:

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: শেষ বেলায় ঝটিকা সফরে এসে শুক্রবার মুর্শিদাবাদের উত্তর থেকে দক্ষিণে, তৃণমূলের হয়ে জোর কদমে প্রচার চালালেন ‘সুপারস্টার’ দেব (Dev)। এদিন একদিকে যেমন মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি বিধানসভা কেন্দ্রে অপূর্ব সরকারের হয়ে জনসমর্থন চেয়ে রোড শো করেন তিনি, পাশাপাশি আকাশপথে সেখান থেকে উড়ে লালগোলা ৬১ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল  আব্দুল আজিজের সমর্থনেও প্রচার করতে আসেন ঘাটাল লোকসভার তৃণমূল (TMC) সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে যান তিনি।

দেবের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই নির্বাচনী সভায় তৃণমূলের জেলা, ব্লক এবং স্থানীয় স্তরের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। দেব মঞ্চে উঠে তৃণমূল প্রার্থীর সমর্থনে জোরালো প্রচার চালান। ফের আকাশপথে রওনা দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন হরিহর পাড়া বিধানসভায়। সেখানে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করে সাংবাদিকদের মুখোমুখি হন দেব। রাজ্যের শাসক দল যথেষ্ট আশাবাদী দেবের এই ত্রিমুখী প্রচার ঘিরে। তবে বিরোধীদের কতখানি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারল দেবের এই ‘মেগা-শো’, সেই উত্তরের আশায় অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

Municipality Recruitment Scam | ভোটের ফল প্রকাশের পর প্রথমবার সিজিও-তে সুজিত বসু, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নতুন সরকার গঠনের আবহেও...

Kurmali language oath | কুড়মালি ভাষায় শপথ গ্রহণে বাধা! বিধানসভায় অনুবাদক নেই শুনে সরব জঙ্গলমহলের ৫ বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে এবার কুড়মালি ভাষা...