রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Susovan Roy | অভিনয় করেছেন ধারাবাহিকে, ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক সুশোভনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চার বন্ধুর গল্প নিয়ে আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’ (Take Care Bhalobasa)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিৎ আদক। আর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় (Film debut) পা রাখতে চলেছেন অভিনেতা সুশোভন সোনু রায় (Susovan Roy)। দীর্ঘদিন ধরে নানা ধারাবাহিকে কাজ করেছেন সুশোভন। এবার ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিটিতে জয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

হাওড়ায় জন্ম হলেও সুশোভনের শৈশব কেটেছে কলকাতা ও গুয়াহাটিতে। অল্পবয়সেই বাবাকে হারান তিনি। কলেজে পড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়েস্টার্ন নৃত্যের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতেন সুশোভন। এরপর পরিচালক পীযূষ সাহার তত্ত্বাবধানে তিনি একটি ওয়ার্কশপে যোগ দেন। সেই থেকেই অভিনয়জগতে তাঁর পথচলা শুরু। সেখানে প্রায় দেড় বছর প্রশিক্ষণ নেওয়ার পর অডিশন দিতে শুরু করেন তিনি। এরপর ২০১৯ সালে ‘আনন্দময়ী মা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তীতে ‘মোহর’, ‘কোড়াপাখি’, ‘যমুনা ঢাকি’, ‘তিতলি’ ও ‘খেলাঘর’ ধারাবাহিকেও অভিনয় করেছেন সুশোভন। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিংও করেছেন তিনি। ২০২৪ সালে একটি ওয়ার্কশপে পরিচালক সৌম্যজিৎ আদকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সূত্রেই তিনি ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। জুলাই মাসেই ছবির শুটিং শুরু হয়েছে। সুশোভন ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শোলাঙ্কি রায়, সৌম্য মুখার্জী, রাহুল মজুমদার এবং শ্রীমা ভট্টাচার্য।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle | ‘আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তাঁর কণ্ঠস্বর’, আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের...