রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Subhashree Ganguly | দাদার পাশে বসে ছোট্ট ইয়ালিনি! ইউভানের জন্মদিনেই মেয়েকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে সামনে এল ইয়ালিনির মুখ। ছেলে ইউভানের (Yuvaan) জন্মদিনেই মেয়ে ইয়ালিনির (Yalini) ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বৃহস্পতিবার ইউভানের সঙ্গে ইয়ালিনির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

ইয়ালিনির বয়স এখন মাত্র দশ মাস। সবে অল্প দাঁড়াতে শিখেছে সে। দাদা ইউভানের সঙ্গে যে দারুণ বন্ধুত্ব জমেছে তার, তা স্পষ্ট ছবিতে। ছেলের জন্মদিনে ইয়ালিনির ছবি পোস্ট করে ইয়ালিনির হয়েই ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী। সম্প্রতি ইয়ালিনির সঙ্গে একটি ফটোশুট করেছিলেন শুভশ্রী। ছবিতে দেখা গিয়েছিল, ইয়ালিনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কিন্তু ছবিতে মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। বরং শুধু দেখা যাচ্ছে খুদের পিঠ। সেই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই ইয়ালিনির ছোট্ট মুঠি, কখনও তার পায়ের ছবি, চুলের ঝুঁটি এই ধরনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন শুভশ্রী। কিন্তু অনুরাগীরা ইয়ালিনির মুখ দেখার অপেক্ষাতেই ছিলেন। অনুরাগীদের সেই অপেক্ষারই অবসান হল এদিন।

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তবে সংসার সামলানোর পাশাপাশি দুজনেই কাজও করছেন সমান তালে। সম্প্রতি বুদ্ধদেব গুহের উপন্যাস ‘বাবলি’ নিয়ে ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle | ‘আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তাঁর কণ্ঠস্বর’, আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের...