Adhir Chowdhury | কংগ্রেস করায় উচ্ছেদের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ অধীরের   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই ভোট বহরমপুরে। আর তার ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সেখানে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায় অধীরকে। অধীরের অভিযোগ, কংগ্রেস করার অপরাধে এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন কংগ্রেস প্রার্থী। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, শনিবার রাতে কিছু মদ্যপ যুবক মহিলাদের হুমকি দিয়ে বলে, কংগ্রেস করলে তাদের আবাসনে থাকতে দেওয়া হবে না। মহিলারা তার প্রতিবাদ করলে তার মধ্যে একজনের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে রাতেই ছুটে যান অধীর চৌধুরী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। পুলিশের এক অফিসার নির্যাতিতা মহিলার বয়ান নিলেও তা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, নিয়ম অনুযায়ী একজন নির্যাতিতার ক্ষেত্রে মহিলা পুলিশ থাকা উচিত। কিন্তু, ওই পুলিশ অফিসার নির্যাতিতা একা ঘরে ঢুকিয়ে বয়ান নিয়েছেন।

অধীর জানান, কংগ্রেস বহরমপুর পুরসভায় থাকাকালীন কেন্দ্রীয় আবাস যোজনায় এলাকার দরিদ্র মানুষদের জন্য ১০-১২ হাজার টাকা বিনিময়ে ঘরবাড়ি দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস হল জমি হাঙর। সেই আবাসনের উপরে এখন তাদের নজর পড়েছে। তৃণমূল তাদের উচ্ছেদ করতে চাইছে। সন্ধ্যা হলেই সেখানে তৃণমূলের মাতালদের উপদ্রব বাড়ছে। সেখানকার মহিলাদের কটুক্তি করছে। এমনকী উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। ভোট আসতেই সেখানে তাদের উপদ্রব বেড়ে গিয়েছে। অধীরের অভিযোগ, তিনি সেখানে গেলে পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। সামগ্রিক ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়। পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে অধীর জানিয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Ashok Kirtania | র‍্যাশন দোকানে মিলবে না আটা! নেপথ্যে কোন কারণ? জানালেন খাদ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদলের পর এবার...

Suvendu Adhikari MLA Oath | মাথা ঠেকিয়ে প্রণাম, তারপর শপথ; বিধানসভায় পা রেখেই কোন বার্তা দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক নতুন অধ্যায়ের সূচনা হলো...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণেও ঝড়ের পূর্বাভাস? রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।...

MLA Oath Ceremony | আজ প্রথমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, বুধ-বৃহস্পতি চলবে বিধায়কদের শপথগ্রহণ  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বুধবার থেকে বিধানসভায় (West Bengal...