BJP MP | ইউনূস সরকারের সঙ্গে যোগাযোগ লস্করের! বাংলাদেশে জল সরবরাহ বন্ধের দাবি তুললেন বিজেপি সাংসদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশেও জল সরবরাহ বন্ধের দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। লস্করের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ। ওপার বাংলায় জল সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন নিশিকান্ত। ১৯৯৬ সালে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার জল চুক্তির সমালোচনা করেছেন তিনি। তাঁর কথায়, ‘১৯৯৬ সালে, কংগ্রেস আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গার জলচুক্তি ছিল ত্রুটিপূর্ণ। এটি কংগ্রেস সরকারের ভুল।’

সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলির সঙ্গে জল ভাগাভাগি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন নিশিকান্ত। তাঁর কথায়, ‘আমরা কতদিন সাপদের জল সরবরাহ করব? এখন তাদের পিষে ফেলার সময়। সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশে জল সরবরাহ বন্ধ রাখা উচিত।’

নিশিকান্তর সংযোজন, ‘লস্কর-ই-তৈবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...