Arjun Kapoor | ‘এর পর কাজ পাব তো?’ অবসাদ থেকে মুক্তির খোঁজে অর্জুন!  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা অর্জুন কাপুর। ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে তাঁর মানসিক স্বাস্থের অবনতি নিয়ে মুখ খুলেছেন অর্জুন। এবার সবাইকে মনের অসুখ সারিয়ে তোলার বার্তা দিয়ে সমাজমাধ্যমে তাঁর পোষ্ট, “নিজের মনের খেয়াল রাখুন। মনের প্রতি দয়ালু হোন।”

‘সিংহম এগেন’-ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘হাসিমোটো’ রোগে আক্রান্ত। হাসিমটো হল এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্থ হয়। তিনি জানান ৩০ বছর বয়স থেকেই এই রোগে আক্রান্ত তিনি। এই সময় মানসিক অবসাদ থেকে মুক্তির জন্য থেরাপিও নেন। অর্জুন বলেন,‘‘গত বছর থেকে আমি থেরাপি নিতে শুরু করেছি। আমি বুঝতে পারছিলাম না, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল। তবে কোনও কিছুই যেন ঠিক চলছিল না জীবনে। অন্যের কাজ বড় পর্দায় দেখে খালি মনে হত, আমি এর পর কাজ পাব তো? আগে আমার চিন্তাধারা কখনওই এতটা নেতিবাচক ছিল না। তবে ধীরে ধীরে আমার বিরক্ত লাগতে শুরু করেছিল। সাহায্যের জন্য অনেক থেরাপিস্টের কাছে গিয়েছিলাম, কেউ সাহায্য করতে পারছিলেন না। শেষমেষ এক জন থেরাপিস্ট আমার সমস্যা বুঝলেন। তিনি বললেন, আমি মানসিক অবসাদে ভুগছি।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...